বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

প্রধানমন্ত্রীকে কটুক্তি রংপুরে প্রবাসীসহ ৪ জনের নামে মামলা

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো :
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের একাধিক নেতার বিরুদ্ধে অশালীন মন্তব্য ও কটুক্তি করায় দুই কানাডা-আমেরিকা প্রবাসীসহ ৪ জনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করা হয়েছে। রোববার দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলাটি করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান বাবু তুষার কান্তি মন্ডল।
মামলায় আসামিরা হলেন, ঢাকার জিগাতলা এলাকার বাসিন্দা কানাডা প্রবাসী মোস্তাফিজার রহমান টিটু, সবুজবাগ এলাকার আমেরিকা প্রবাসী নাজমুস সাকিব, একই এলাকার আনিছ মিয়া ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ইব্রাহিম আলী। এছাড়া আরও অজ্ঞাত ৮-১০জনকে আসামি করা হয়েছে।
আদালতের বিচারক মামলার আবেদনটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবি আই) নির্দেশ দিয়েছেন। একই দিনে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ ওই ব্যক্তিদের নামে আরেকটি পৃথক মামলার জন্য আবেদন করেছেন।
মামলার এজাহার ও বাদি সূত্রে জানা গেছে, কানাডা প্রবাসী মোস্তাফিজার রহমান টিটু, আমেরিকা প্রবাসী নাজমুস সাকিবসহ অন্যান্যরা বিভিন্ন সময়ে নাগরিক টিভি নামে ফেসবুকে থাকা একটি পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজিব ওয়াজেদ জয়, আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ আওয়ামী লীগের একাধিক নেতার বিরুদ্ধে অশালীন মন্তব্য করে আসছে। এতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এসব অপপ্রচার বন্ধ করাসহ মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য রটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত বিচার চেয়ে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করা হয়েছে।
মামলার বাদী মহানগর আওয়মী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল বলেছেন, মামলার আসামিরা দেশ ও জাতির ক্ষতি করতে বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছেন। তারা মিথ্যা তথ্য প্রচার করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে চায়। একারণে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে ন্যায় বিচারের আশায় মামলা করেছি।
এব্যাপারে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতের এপিপি রুহুল আমিন তালুদার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পিবি আই’র এসপিকে তদন্তের আদেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com