বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিন উপলক্ষে পাবনার বেড়ায় মেয়র গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

 

নিজস্ব সংবাদদাতা, পাবনা :

প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিন উপলক্ষে পাবনার বেড়ায় মেয়র গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় বেড়া শহীদ আবদুল খালেক স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেড়া পৌরসভার মেয়র এ্যাড. আসিফ শামস্ রঞ্জনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল (এমপি)।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, পাবনা জেলা প্রশাসক বিশ্ব¦াস রাসেল হোসেন, পাবনা পুলিশ সুপার আকবার আলী মুন্সী, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর আলী সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের সহযোগী নেতাকর্মী ও ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ।
টুর্নামেন্টের সমাপনী খেলায় রংপুর ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে কুষ্টিয়া ফুটবল দল বিজয় লাভ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও চেক বিতরন করেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল (এমপি)সহ অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com