মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

বগুড়ার গাবতলীতে পুলিশের বিশেষ অভিযানে চোরাই গরু উদ্ধার: গ্রেফতার-২

বগুড়ার গাবতলীতে পুলিশের বিশেষ অভিযানে চোরাই গরু উদ্ধার: গ্রেফতার-২

Reading Time: < 1 minute

রাকিব মাহমুদ ডাবলু, বগুড়া :

বগুড়ার গাবতলী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২জন চোরসহ অনুমানিক ৮০হাজার টাকা মূল্যের একটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। চোর ২জন কে গাবতলী মডেল থানা পুলিশ বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। জানা গেছে, বটিয়াভাঙ্গা গ্রামের টিপু সুলতানের স্ত্রী তানজিলা বেগমের গত ২আগষ্ট/২৫ তারিখে দিবাগত রাতে একটি লাল রঙের গাভী গরু অজ্ঞাত নামা চোর চুরি করে নিয়ে যায়। গাবতলী মডেল থানার ১৮(১১)২০২৫ ধারার ৩৮০/৪৫৭ পেনাল কোড মামলায় জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম দিকনির্দেশনায়, সহকারী পুলিশ সুপার গাবতলী সার্কেলের তত্ত্বাবধানে, ওসি সেরাজুল হকের নেতৃত্বে সাব ইন্সপেক্টর রিপন চন্দ্র বর্মন, সহকারী সাব ইন্সপেক্টর এরশাদ হুসাইন ও সঙ্গীয় ফোর্সসহ ২০শে নভেম্বর/২৫ তারিখে মহিষাবান ইউনিয়নের পাররানীর পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে হযরত আলী (৫৫) ও একই গ্রামের মানিক সরকারের ছেলে আশিকুর রহমান (২২) কে গ্রেফতার করে । তারপর তাদের হেফাজত হতে চোরাই গাভীটি উদ্ধার করা হয়। পরবর্তীতে ভুক্তভোগীকে খবর দিলে তিনি নিজে এসে তার গরুটি শনাক্ত করেন। গ্রেফতারকৃত আসামী আশিকুর রহমান (২২) ও হযরত আলী পুলিশের নিকট চুরি করার কথা স্বীকার করেন। তাদের উভয়কে পুলিশ বিজ্ঞ আদালতের সোপর্দ করেছে। ওসি সিরাজুল হক জানিয়েছেন, গাবতলীবাসীর জানমালের রক্ষায় নিরলসভাবে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com