সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

বগুড়ায় প্রীতি ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব শুরু

Reading Time: < 1 minute

মোঃজাকির হোসেন, বগুড়া :
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে বগুড়ায় প্রীতি ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব শুরু হয়েছে।
সোমবার সকালে সাড়ে ১০টায় শহীদ চান্দু ষ্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার এবং ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমীর সহযোগীতায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এসময় জেলা পুলিশ সুপার জিদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মমিনুর রশিদ শাইন, জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য রিতু মণি, ক্রীড়া সংগঠক সাজেদুল ইসলাম রবি, খালেদ মাহমুদ রুবেল, জেলা ট্রাফিক পুলিশের টিআই খালেকুজ্জামান, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, জেলা প্রশাসনের উদ্যোগে জেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন খেলাধুলা শুরু হবে। ইউনিয়ন চ্যাম্পিয়ন দল খেলবে থানায়। থানা চ্যাম্পিয়ন খেলবে জেলায়, জেলা চ্যাম্পিয়ন খেলবে বিভাগে এবং বিভাগীয় চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন । আজ সোমবার শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তারুণ্যের উৎসব চলবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com