শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার Reading Time: < 1 minute
মিজানুর রহমান মিলন, শাজাহানপুর,বগুড়া :
বগুড়া শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল এর তত্ত্বাবধানে এসআই মোঃ গোলাম মোস্তফা কামালের নেতৃত্বাধীন সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা কালে শুক্রবার (২৪ জুলাই) বিকাল অনুমান সাড়ে টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের নয় মাইল এলাকা থেকে অভিযুক্ত স্বামী আসামী মোঃ ফজলে এলাহী (ওরফে) রঞ্জন (৪০), পিতা মোঃ আজিজুল হক প্রাং ও স্ত্রী মোছাঃ ছালেহা খাতুন (ওরফে) ছালমা ছালে (৪৫), স্বামী মোঃ ফজলে এলাহী (ওরফে) রঞ্জন, পিতা মৃত সোলেমান উভয় সাং ফুলবাড়ী পূর্বপাড়া, সাং-শেরপুর, জেলা-বগুড়া, বর্তমানে সাং বামুনিয়া মন্ডলপাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াদ্বয়ের নির্মাণাধীণ বসতবাড়ীর ভিতর আসামীদের হেফাজত থেকে ১৩ কেজি ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আসামীদ্বয়কে উক্ত গাঁজা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে, তারা জানায় যে, কুড়িগ্রাম জেলা থেকে উক্ত গাঁজা ক্রয় করে এনে, বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে। এ সংক্রান্তে শাজাহানপুর থানার মামলা নং-২৭ তারিখ ২৪/০৭/২৬ ধারা-২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রয় আইন ৩৬(১) সারণির ১৯(খ) রুজু করা হয়েছে ।