বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

বদরগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো :
রংপুরের বদরগঞ্জ উপজেলার পল্লীতে ইউপি সদস্য ইউনুস আলীর বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা অভিযোগে মামলা হয়েছে। রোববার বদরগঞ্জ থানায় এই মামলা করেন ভুক্তভোগীর মা। তবে ইউপি সদস্য অভিযোগ অস্বীকার করেছে।
অভিযুক্ত ইউপি সদস্য ইউনুস আলী (৩৫) উপজেলার লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য। তিনি স্থানীয় বীরমুক্তিযোদ্ধা মমিন চৌধুরী অটিজম প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মামলার বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব জানান, শনিবার বিকেল তিনটায় মেয়েটির বাড়িতে যান ইউপি সদস্য ইউনুছ আলী। এ সময় মেয়েটির বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে ইউনুছ আলী মেয়েটিকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ইউপি সদস্য কৌশলে পালিয়ে যান। ইউনুছ আলী ও মেয়েটি একই গ্রামের বাসিন্দা। ভুক্তভোগীর মা জানান, আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। ঘটনার সময় স্বামী বাইরে কাজে ছিলেন। আর আমি ছিলাম বোনের বাড়িতে। মেয়েটি বাড়িতে একা ছিল। এই সুযোগে ইউপি সদস্য ইউনুস আলী আমার বাড়িতে ঢুকে মেয়েটিকে ধর্ষণ চেষ্টা চালায়। আমি ওর (ইউপি সদস্য) কঠিন শাস্তি চাই। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য ইউনুস আলী। তার সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, আমি এলাকায় ডিসের ব্যবসা করি। ঘটনার দিন মেয়েটির বাড়িতে গিয়েছিলাম টেলিভিশনের চ্যানেল ঠিক করার জন্য। আমি তার ঘরে ১ থেকে ২২টি চ্যানেল পরিবর্তন করে দ্রæত ঘর থেকে বেরিয়ে আসি। ওই সময়ে আমার সাথে মেয়ের এক চাচীও সঙ্গে ছিলেন।
ওই ইউপি সদস্যর দাবি, মেয়েটির মায়ের কাছে আমি ৪ হাজার টাকা ধার নিয়েছিলাম। কিন্তু অভাবের কারণে টাকাটা দিতে পারিনি। এতে মানুষের বুদ্ধিতে প্ররোচিত হয়ে মেয়েটির মা আমার বিরুদ্ধে থানায় কুরুচিপূর্ণ অভিযোগ করেছেন।
এদিকে বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, শনিবার সন্ধ্যার পর ভুক্তভোগী শিক্ষার্থীর মা মামলা দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ওই ইউপি সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বেশ কিছু জায়গায় সাঁড়াশি অভিযান চালানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com