শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

বদরগঞ্জে জমি কিনে বিপাকে এক কৃষক, হামলায় আহত-৪

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুরের বদরগঞ্জ উপজেলায় সাত শতাংশ জমি কিনে বিপাকে পড়েছেন এক কৃষক। সেই জমি দখল নিতে গিয়েই দলিল বলে জমির মালিক সাহাব আলী সহ তার লোকজনদের ওপর হামলা করেছে আব্দুল খালেক ও মনোয়ার গং।গতকাল বুধবার সাড়ে এগারোটার দিকে বদরগঞ্জ উপজেলার কুতুবপুর নাগেরহাট বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়, আব্দুল খালেকের চাচা আব্দুল হালিমের নিকট থেকে সাত শতাংশ জমি ক্রয় করেন লোহানীপাড়া ইউনিয়নের মাধাই খামার এলাকার সাহাব আলি। কিন্তু ওই জমি জবরদখল করে নেয় মনোয়ার ও খালেক গং। তার জমি জবরদখলে বাধা দিতে গেলে তাকে মারপিট করে। এ খবর সরিয়ে পড়লে সাহাব আলীর গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে সাহেব আলীকে মারামারি করার ঘটনাটি জানতে চাইলে পূর্ব পরিকল্পিত অনুযায়ী মনোয়ার এবং খালেকের লোকজন লোহার রড, লাঠি ও ধারালো ছোরাসহ জমির মালিক সাহেব সহ তার উপরে হামলা চালায়। এ সময় সাহেব আলীর লোকজনকে বেধরক মারপিট করে। সংঘর্ষ চলাকালে সময়ে গণমাধ্যম কর্মীরা ছবি তুলতে গেলে সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় খালেকসহ তার ভাড়াটিয়া লোকজনেরা। স্থানীয় লোকজন জানিয়েছেন, খালেক মনোয়ার গং পাছা বছরখানেক আগে সংখ্যালঘু শিবু সাহা, কাশিনাথ গুপ্ত, ও সাবেক ইউপি সদস্য নবাব আলীসহ অনেকের জমি জবর দখল করে নিয়েছে। খালেক ও মনোয়ার ও তাদের লোকজনের নিক্ষেপ করা ইটের আঘাতে এক পথচারীর মাথা ফেটে রক্তাক্ত হয়েছে। এঘটনায় বদরগঞ্জ থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিয়েছে ভুক্তভোগী সাহাব আলী। এদিকে হামলার পর থেকে চর নিরাপত্তাহীনতায় ভুগছে সাহাব আলী ও তার পরিবার।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com