বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : জিএম কাদের

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সব ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকতে হবে। বর্তমানে যে পদ্ধতি অনুসরণ করা হচ্ছে তাতে করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার ও তত্ত¡াবধায়ক সরকার এই দুই মাধ্যমের বাইরে এমন একটা পদ্ধতি খুঁজতে হবে যে পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব।
তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক না কারও সঙ্গে জোটবদ্ধভাবে হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সময় ও পরিস্থিতি বলে দেবে জাতীয় পার্টি কি করবে। বুধবার বিকেলে রংপুরে ৫ দিনের সফরে আসার পর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, ডলার সংকট একটি ভয়াবহ সংকট। এটি সঠিকভাবে সমাধান না করতে পারলে, রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করবে। বর্তমান সরকারের জন্য ডলার সংকট আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সরকার এটা করতে ব্যর্থ হলে এর মাসুল সরকারকেও যেমন দিতে হবে, তেমনি জনগণকেও দিতে হবে।
সাবেক বাণিজ্যমন্ত্রী আরও বলেন, জাতীয় পার্টির সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তাই আগামী দিনে আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প বড় দল হিসেবে কিভাবে জনগণের ভোটে সরকার গঠন করা যায়, সেই লক্ষ্য নিয়ে সারাদেশে দল গোছানোর কাজ চলছে।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, প্রমুখ। এছাড়াও মহানগর ও জেলা জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com