শনিবার, ২৫ Jul ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

বাঁচা মরার লড়ায়ে আফগানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা

Reading Time: < 1 minute

দৈনিক সারাবাংলা ডেস্ক:
আজ রোববার বিকেল সাড়ে ৩টায় পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের ও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।আবারও নিরপেক্ষ ভেন্যুতে বাংলা-আফগান লড়াই। টাইগাররা সাড়ে তিন বছর পরে পা রাখল দেশটির মাটিতে।পরিসংখ্যানের দিক দিয়ে সান্ত্বনা মিলতে পারে লাল-সবুজের দেশটির।কন্টিনেন্টাল লড়াইয়ে আবারও মুখোমুখি হচ্ছে দুদল। এবার জয় ভিন্ন কোনো পথ খোলা নেই বাংলাদেশের। সবশেষ হোম সিরিজ হারলেও শেষ ম্যাচটি জিতেছিল লাল-সবুজ। তবে সে ম্যাচে ছিলেন না রাশিদ খান। এশিয়া কাপে টিকে থাকতে হলে এই লেগি জুজু কাটাতে হবে সবার আগে।দুটো দল কোনো নিরপেক্ষ ভেন্যুতে প্রথম মুখোমুখি হয় ক্যানবেরায় ২০১৫ সালের বিশ্বকাপে। সেবার ১০৫ রানের দাপুটে বিজয় তুলে নেয় মাশরাফির দল। যদিও রাশিদ-মুজিববিহীন সেই দলটির সঙ্গে বর্তমান আফগানদের রয়েছে বিস্তর ফারাক। মরুর দেশে সংযুক্ত আরব আমিরাতে সেবার এশিয়া কাপ। এ যাত্রায় আর রক্ষা পায়নি বাংলাদেশ। রাশিদ খানের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ উড়ে যায় ১৩৬ রানে। ব্যাট হাতে ৫৭ রানের মারকাটারি ইনিংসের পর স্পিন ভেলকিতে দুই উইকেট শিকার করেন আফগান ট্রাম্পকার্ড। গ্রুপ পর্বে হারের প্রতিশোধ বাংলাদেশ নেয় সুপার ফোরে। খুব টাইট ম্যাচ হলেও মাহমুদউল্লাহর নৈপুন্যে স্টিভ রোডসের দল জয় তুলে নেয় ৩ রানে। মাত্র ৮৭ রানে ৫ উইকেট পড়ার পর রিয়াদ কায়েসের ১২৮ রানের জুটিতে ভর করে শেষ পর্যন্ত স্কোর বোর্ডে ২৪৯ রান তুলতে সমর্থ হয় লাল-সবুজের দল। ম্যাচসেরা মাহমুদউল্লাহ রিয়াদ সেই ম্যাচে ভালো ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১ উইকেট।এবারও জয়ের উপলক্ষ তৈরি করতে পারেনি রাশিদ খানরা। এক সাকিব আল হাসানেই গুড়িয়ে গিয়েছিলো তারা। ২৬৩ রানের টার্গেট দিয়ে ৬২ রানের জয় পায় বাংলাদেশ। ২৯ রানে ৫ উইকেট শিকার করে জয়ের মূল নায়ক ছিলেন সাকিব। ব্যাট হাতে খেলেছিলেন ৫১ রানের ইনিংস।আজ বাঁচা মরার লড়ায়ে নামছে বাংলাদেশ।আফগান-টাইগার ম্যাচও ক্রিকেট প্রেমীদের রসদ জোগাচ্ছে।এই ম্যাচে যে দল জিতবে তারাই সুপার ফোরের পথে এগিয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com