বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

বাংলাদেশের করোনা ব্যবস্থাপনা বিশ্বে প্রশংসিত হচ্ছে-নওগাঁয় খাদ্যমন্ত্রী

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁ:
নওগাঁয় ৬ দিনের সফরে এসে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে করোনাকালে একজন মানুষও না খেয়ে মারা যায়নি। করোনাকালে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য আর্থিক প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের করোনা ব্যবস্থাপনা বিশ্বে প্রশংসিত হচ্ছে। আজ ২১ সেপ্টেম্বর,মঙ্গলবার নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কৃষকের উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। সার, বীজ ও বিদ্যুৎ কোনো কিছুরই অভাব নেই কৃষকের। কৃষক ধানের ন্যায্যমূল্য পাচ্ছে। করোনাকালে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকায় চাল দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, তৃণমূল কর্মীরাই আওয়ামী লীগের প্রাণশক্তি। দলের ক্রান্তিকালে তারাই এগিয়ে এসেছেন বারবার। কিছুদিনের মধ্যে এ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচন হবে। মনোনয়ন যিনিই পান, নৌকার প্রার্থীর বিজয়ে নেতাকর্মীদের একতাবদ্ধভাবে কাজ করতে হবে। বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com