মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের নতুন কমিটি গঠন

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
# সভাপতি রিপন, সম্পাদক আফজাল ও কোষাধ্যক্ষ হিমেল
বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর শাখার ত্রিবার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠনের আলোচনা সভা গত শুক্রবার নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি জাহিদ হোসেন লুসিডের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মমিনুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ফটো সাংবাদিক আসাদুজ্জামান আফজাল, শাহিন হোসেন জাকির, নজমুল ওহাব টিপু, কামরুজ্জামান সেলিম, রনজিৎ দাস প্রমুখ।
সাধারণ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটির গঠনের অনুমোদন করেন। পরে উন্মুক্ত আলোচনায় সর্ব সম্মতিক্রমে সভাপতি মমিনুল ইসলাম রিপন (দৈনিক পরিবেশ) ও আসাদুজ্জামান আফজাল (সকালের বাণী) কে সাধারণ সম্পাদক করে ত্রি বার্ষিক (২০২৪-২০২৬ সাল) পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অপর অন্যান্যরা হলেন, সহ-সভাপতি শাহিন হোসেন জাকির (দৈনিক পরিবেশ), সহ-সাধারণ সম্পাদক নাজমুল ওহাব টিপু (দৈনিক আখিরা) কোষাধ্যক্ষ মেজবাহুল হিমেল (দৈনিক দাবানল), সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সেলিম (দৈনিক এশিয়া বাণী), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আবদুল্লাহ আল মামুন (দৈনিক দেশ রুপান্তর), দপ্তর সম্পাদক খন্দকার মিলন আল মামুন (দৈনিক বায়ান্নর আলো), প্রচার সম্পাদক জালাল উদ্দিন (দৈনিক প্রথম খবর), কার্যকরি সদস্য রনজিৎ দাস (দৈনিক দাবানল), শাহিন হোসেন (দৈনিক প্রভাত), ইমরোজ ইমু (দৈনিক যুগের আলো)। নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে রংপুর রিপোর্টার্স ক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন, তাজহাট থানা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com