শনিবার, ০৪ Jul ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা

বাবার কুলখানির আয়োজন করে ফেরার পথে ছেলের মৃত্যু

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:

রংপুরের কাউনিয়ায় কাভার্ডভ্যানের চাপায় মিজানুর রহমান (৩৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল শনিবার উপজেলার সাহাবাজ এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক হরিদাশ গ্রামের গৌছ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর গাইবান্ধার পলাশবাড়ী এলাকার সুপারভাইজার মিজানুর রহমান মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে কাউনিয়া উপজেলার সাহাবাজ এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুড়িগ্রামগামী সিপি গ্রæপের একটি কাভার্ডভ্যান আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালককে চাপা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন ওই মোটরসাইকেল চালক। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই আব্দুল মালেক বলেন, তার বাবা তিন সপ্তাহ আগে মারা যান। বাবার কুলখানির আয়োজন করার জন্য ছোট ভাই মিজানুর বৃহস্পতিবার বাড়িতে আসে। শুক্রবার রাতে সব ভাই বসে আলোচনা হয়েছে। শনিবার সকালে মিজানুর নিজ কর্মস্থলে যাচ্ছিলো। কিন্তু রাস্তায় কাভার্ডভ্যানের চাপায় সে না ফেরার দেশে চলে গেলো।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ। তিনি জানান, কাভার্ডভ্যানসহ চালক মজিবরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com