বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

বিএনপি নেতা আঃ আজিজ ও মোতালেব হোসেন এর স্মরণে ভাঙ্গুড়ায় দোয়া মাহফিল

Reading Time: < 1 minute

গিয়াস উদ্দিন সরদার, ভাঙ্গুড়া:

পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা আব্দুল আজিজ ও পৌর বিএনপির নেতা মোতালেব হোসেন এর অকাল মৃত্যুতে তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৬) বিকেল ৫টায় ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের মাঠ প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

এছাড়াও উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান, সাবেক আহবায়ক মোঃ রাজিউল হাসান বাবু, পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ,

যুব দলের আহবায়ক মোঃ ফরিদুল ইসলাম, কৃষক দলের সভাপতি মোঃ আখিরুজ্জামান মাসুম, সাবেক কৃষক দলের সভাপতি মোঃ হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ুন কবির, ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার, কলেজ ছাত্রদলের আহবায়ক বাইজিদ বোস্তামী সহ বিএনপি এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া মাহফিলে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার জন্য দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com