শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

বিজ্ঞানের উপর ভিত্তি করেই একটি দেশের অগ্রযাত্রা : হাবিপ্রবি উপাচার্য

Reading Time: < 1 minute

মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর :
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেছেন, বিজ্ঞানের উপর ভিত্তি করেই একটি দেশের অগ্রযাত্রা। একটি দেশের উন্নতিতে বিজ্ঞান গুরুত্ব রাখে। বাংলাদেশে বিজ্ঞানের প্রসারে সরকার কাজ করে যাচ্ছে। আমাদের বিজ্ঞান চর্চার মধ্য দিয়েই মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মান করা সম্ভব হবে। শনিবার (১৭ফেব্রুয়ারি) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত বিজ্ঞান অলিম্পিয়াড – ২০২৪ এ তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের উদ্ভোদনী ও পুরস্কার বিতরণী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মামুনুর রশীদ। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অলিম্পিয়াডে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের সহকারি অধ্যাপক এ এস এম আবু সাঈদ, রসায়ন বিভাগের প্রভাষক রেজাউল করিম, গণিত বিভাগের প্রভাষক মো. সাজিব, পরিসংখ্যান বিভাগের প্রভাষক স্মিতা সরকার, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক রাশেদা খাতুন ,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এর সিপিও নাজমুল হক প্রমুখ। দুপুরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জুনিয়র গ্রুপ(নবম-দশম) এবং সিনিয়র গ্রুপের (একাদশ-দ্বাদশ) প্রায় ২০০ জন শিক্ষার্থীর মধ্যে বিজয়ী ২০ শিক্ষার্থীদের মাঝে টিশার্ট, মেডেল ও সার্টিফিকেট প্রদান করেন অতিথিবৃন্দ। অলিম্পিয়াডের সঞ্চালনা করেন রসায়ন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বাবু এবং ৩য় বর্ষের শিক্ষার্থী উম্মে নূর-এ জান্নাত তানিয়া।
উল্লেখ্য, বাংলাদেশ বিজ্ঞান একাডেমী’র সহায়তায় ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সহযোগিতায় নিয়মিত আয়োজিত হচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com