বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

বিদেশী রিভলবারসহ ১ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কর্তৃক বিদেশী রিভলবারসহ ১ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার, অদ্য ৩০/০৫/২০২২ খ্রিঃ তারিখ ১২.৪৫ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে ঘটনাস্থল পাবনা জেলার পাবনা থানাধীন চরঘোষপুর সাকিনস্থ জনৈক মোঃ কামাল মন্ডল (৩৮), পিতা- মৃত মাহাতাব মন্ডল এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামী মোঃ ইমরান হোসেন @ রুবেল (৩৪), পিতা-মোঃ বশির আহম্মেদ সাং-চরঘোষপুর (ছাকার মার্কেট), থানা- পাবনা, জেলা-পাবনাকে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক আসামীর নিকট থেকে বিদেশী রিভলবার-০১টি, বাজারের ব্যাগ (বেগুন, আলু ও ঢ়েড়সসহ)-০১টি, মোবাইল-০২টি, সীম-০২টি উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অস্ত্র নিজ হেফাজতে রেখে বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় The Arms Act, 1878 এর 19(a) ধারায় এজাহার দায়ের করা হয়েছে।

স্বাক্ষরিত/– কিশোর রায়, সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার,
র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com