শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

বিদ্যুৎ-জ্বালানী তেলসহ নিত্যপণ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে রংপুরে বামজোটের বিক্ষোভ

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, গ্যাস-বিদ্যুৎ-জ্বালানী তেলসহ নিত্যপণ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক বামজোট। গতকাল মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল বের করে বামজোটের নেতাকর্মীরা। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারি বাজার এলাকায় সমাবেশ করে তারা। বামজোটের সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টি- সিপিবি রংপুর জেলার সভাপতি শাহাদাত হোসেন, বাসদ রংপুর জেলার আহ্বায়ক আব্দুল কুদ্দুস, বাসদ(মার্কসবাদী) রংপুর জেলার সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু প্রমুখ। এতে বামজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়। বক্তারা, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারেরর অধীনে নির্বাচন, চাল-ডাল-তেল, চিনি,আটাসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্য কমানো ও সর্বজনীন রেশনিং চালুসহ বিভিন্ন দাবি জানান। সেই সাথে আগামীতে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহব্বান জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com