বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

বিলম্বে ছাড়ছে রংপুর এক্সপ্রেসসহ ১৯ আন্তঃনগর ট্রেন যাত্রীদের ভোগান্তি

Reading Time: 2 minutes

হারুন উর রশিদ সোহেল,রংপুর ব্যুরো :
নিদিষ্ট সময়ের পরেই ছাড়ছে রংপুর এক্সপ্রেসহ লালমনিরহাট ডিভিশনের রেলওয়ের ১৯টি আন্তঃনগর ট্রেন। ঈদ উল আযহার পর থেকেই প্রতিটি ট্রেন আধা ঘন্টা থেকে দুই ঘণ্টা পর্যন্ত দেরিতে চলাচল করছে। বিলম্বে ছাড়ার কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
এদিকে যাত্রীরা অভিযোগ করে বলেন, যারা ডিজিটাল সিস্টেম জানেন, তারা না ট্রেন কখন আসবে, কখন ছাড়বে, এ তথ্যও সঠিকভাবে জানতে পারছেন না। ঈদের পর থেকে প্রতিটি ট্রেনই নির্দিষ্ট সময় পেরিয়ে অনেক দেরিতে গন্তেব্যে যাতাযাত করছে। এতে হাজার হাজার যাত্রী সঠিক সময়ে নিজেদের গন্তব্যে পৌছতে পারছেন না। পড়ছে চরম ভোগান্তিতে। কয়েকজন যাত্রী অভিযোগ করেন, যাত্রীরা রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। ট্রেন কখন আসবে কখন যাবে এর কোন সঠিক নির্দেশনা নেই স্টেশনগুলোতে। ট্রেনের বিষয়ে সঠিক কোন তথ্য পাচ্ছেন না বলে অনেক ভুক্তভোগী যাত্রী অভিযোগ করেছেন। তবে স্টেশন কর্তৃপক্ষ বলছে, ট্রেন কিছুটা দেরিতে ছাড়লে সিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই।
বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় সূত্র জানায়, প্রতিদিন রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, একতা, দ্রæতযান, দোলনচাপা, করতোয়া এক্সপ্রেস ও বাংলাবন্ধা এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস সহ ১৮টি আন্তঃনগর ট্রেন ঢাকায় যাতায়াত করে। প্রতিদিন এসব ট্রেনে ৭ থেকে ৮ হাজার যাত্রী ঢাকাসহ বিভিন্নস্থানে যাতায়াত করেন। ঈদের পর থেকে প্রতিটি ট্রেনই নির্দিষ্ট সময় পেরিয়ে অনেক দেরিতে গন্তেব্যে পথে যাতায়াত করছে।
খোঁজ নিয়ে জানাগেছে, রংপুর থেকে রংপুর এক্সপ্রেস রাত সাড়ে ৮টার দিকে ছাড়ার কথা থাকলে ট্রেনটি এক ঘণ্টার বেশি সময় পরে ছাড়ছে। কুড়িগ্রাম এক্সপ্রেস সকালে ছেড়েছে ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে। লালমনি এক্সপ্রেস একঘণ্টা লেটে ছেড়েছে। একইভাবে অন্যন্য ট্রেনগুলো নির্দিষ্ট সময়ের কিছু দেরিতে ছাড়ছে। এসব ট্রেন ঢাকা থেকে দেরিতে ছাড়ায় এই ধীরগতি বলে মনে করছেন রেল সংশ্লিষ্টরা। ফলে অনেকই নির্দিষ্ট সময়ে গন্তব্যে যেতে পারছে না। ট্রেনের ধীরগতির কারণে অনেকেই জরুরি কাজও করতে পারছে না।
নাজমুল হক ও হুমায়ন শাহিন নামের দুই যাত্রী জানান, ঈদের ছুটিতে তারা গ্রামের বাড়িতে আসেন। ঈদ শেষে আবারও ঢাকায় ফিরতে ট্রেনের টিকিট কেটেছেন। কিন্তুু স্টেশনে অনেক সময় ব্যয় হলো। নিদিস্ট সময় পেরিয়ে প্রায় ১ ঘন্টার বেশি সময় পর ট্রেন যাত্রা শুরু করে। এতে ঠিক সময়ে তারা নিজ গন্তব্যে যেতে পারেননি।
এব্যাপারে রংপুর রেল স্টেশনের ভারপ্রাপ্ত সুপার শঙ্কর গাঙ্গুলি জানিয়েছেন, রংপুর এক্সপ্রেসসহ অন্যান্য ট্রেন কিছুটা দেরিতে ছাড়লে সিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই। আশাকরি দ্রæতই এই সমস্যা উত্তরণ হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com