শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

ভাবিকে আপত্তিকর এসএমএস ভাঙ্গলো সংসার বিয়ের দাবিতে ৫দিন ধরে অনশন

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা, রংপুর:
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ভাবিকে আপত্তিকর এসএমএস বার্তা দিয়েছে দেবর। এর পরেই ভেঙ্গে গেছে ভাবির সংসার। এ ঘটনায় বিয়ের দাবিতে গত ৫দিন ধরে দেবরের বাড়ির সামনে অনশনে বসেছে ভাবি। দেবরের বাড়িতে অনশন করার ঘটনাটি ব্যাপক তোলপাড়ের জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটেছে বদরগঞ্জ পৌর শহরের মন্ডলপাড়া মহল্লায়।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর পূর্বে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইদ্রিস আলীর মেয়ে ইরিনা জান্নাত ইভার সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় রংপুরের বদরগঞ্জ পৌর শহরের মন্ডলপাড়া গ্রামের আব্দুল করিমের পুত্র মোস্তাফিজুর রহমানের সাথে। মুস্তাফিজার দম্পতির ঘরে নয় বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। সংসার করা কালীন সময় মুস্তাফিজারের স্ত্রী ইভার প্রতি কু-নজর পড়ে তার আপন দেবর লিতুন মিয়া (২৮) এর। বিভিন্ন সময় বিভিন্নভাবে দেবর লিতুন ভাবি ইভাকে একাধিক বার আপত্তিকর এসএমএস দেয়। তার এসব এসব আপত্তি করে প্রত্যাখ্যান করে আসছিল ইভা। কিন্তু তাতেও ক্ষান্ত হয়নি ইভার দেবর লিতুন। নানাভাবে ভাবিকে কু প্রস্তাব দেয় সে। ঘটনাটি গৃহবধু ইভার শাশুড়ি জানতে পেরে তার ছেলে মোস্তাফিজারকে ঘটনাটি জানালে স্বামী মোস্তাফিজার ইভাকে তার বাবার বাড়ি ঠাকুরগাঁও পাঠিয়ে দেয়। সেখানে দু’বছর অবস্থান করার পর গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর থেকে গৃহবধু ইরিনা জান্নাত ইভা দেবর লিতুনের বাসার সামনে বিয়ের দাবিতে অনশনে বসে ভাবি ইভা। ঘটনার পর থেকেই অভিযুক্ত লিতুন তার স্ত্রী সন্তান নিয়ে গা ঢাকা দিয়েছে।
গতকাল সোমবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, লিতুনের বাড়ির মূল গেট ভিতর থেকে বন্ধ করা। গেটের সামনে গৃহবধূ ইভা তার নয় বছরের শিশু সন্তানকে বসে আছেন। প্রচন্ত ঠান্ডায় শীতে কাঁপতে তারা।
এসময় বিয়ের দাবিতে বসা ইভা সাংবাদিকদের জানান, আমার সংসার ভেঙ্গেছে দেবর লিতুন মিয়া। সে যদি আমাকে বিয়ে না করে তাহলে এখানেই আমি আত্মহত্যা করবো বলে ঘোষণা দেয় ইভা। এ ঘটনায় গত শুক্রবার দেবরের বিরুদ্ধে বাদি হয়ে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্তুু অজ্ঞাত কারণে পুলিশ এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেননি।গ্রামবাসীরা জানায়, ভুক্তভোগী এই নারী থানায় অভিযোগ করলেও এখন পর্যন্ত কোন রকমের ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ।ন্যায় বিচার পাওয়ার জন্য জনপ্রতিনিধি সহ মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। আইনি সহায়তা না পাওয়ার সংশয় রয়েছে। এদিকে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য ক্ষমতাসীন দলের একজন রাজনৈতিক নেতা জনপ্রতিনিধ নেপথ্য থেকে কলকারী নারছেন এ বিষয়টি বদরগঞ্জে অনেকটাই খোলাসা হয়েছে।
এব্যাপারে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব গণমাধ্যমকে বলেন, ভাবিকে দেয়া দেবরের এসএমএস গুলো অনেক পুরনো এখানে কি ব্যবস্থা নেবো। তারপরও বিষয়টি দেখছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com