শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

ভারী বর্ষণে জলাবদ্ধতা হাবিপ্রবিতে নিয়মমাফিক চলছে ক্লাস-পরীক্ষা

Reading Time: < 1 minute

মুরাদ হোসেন,দিনাজপুর:
টানা তিনদিনের ভারী বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)। ক্যাম্পাসের স্থানে স্থানে পানি জমে রয়েছে। স্কুল মাঠ, শহীদ মিনার এলাকা প্লাবিত হয়েছে পানিতে। এরমধ্যেই চলছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা।বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ২১ ব্যাচের শিক্ষার্থী আসিফুর রহমান বলেন, ভারী বর্ষণ শুরু হওয়ার পর পুরো সময় সাপ্তাহিক ছুটিই ছিলো। কিন্তু আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় রুটিন অনুযায়ী পরীক্ষায় বসতে হচ্ছে। আজকের ল্যাব পরীক্ষা রয়েছে। স্থানে স্থানে পানি জমে আছে। এমন আবহাওয়ায় ক্লাস পরীক্ষায় উপস্থিত হওয়া দুঃসাধ্য ব্যাপার।বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, বিশ্ববিদ্যালয় হতে জেলা শহরের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। শহরের শিক্ষার্থীদের এ ভারী বর্ষণে ক্লাসে আসতে খুব সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। অনেকের জরুরি কাজ আছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ে যেতেই হচ্ছে। এমন বৈরী আবহাওয়ায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই চলাফেরা করা কষ্টকর হয়ে পড়েছে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন বলেন, ফাইনাল পরীক্ষাগুলোর বিষয়ে অফিসিয়ালি সিদ্ধান্ত নেয়া হয়। এক্ষেত্রে আকস্মিক বৈরি আবহাওয়ার কারণে তৎক্ষণাৎ বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া যায় না।তিনি বলেন, আপাতত বিশ্ববিদ্যালয়ের ক্লাশ পরীক্ষা বন্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে আবহাওয়া এরকম থাকলে আমরা এ বিষয়ে আলোচনা করব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com