শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

News Headline :
ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার ডিলারের প্রতিনিধি আটক পাবনা ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর সমকামির সংখ্যা ১ হাজার ৬শ বাড়ছে এইডস বিশ্বকাপ উন্মাদনায় কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের নজরকাড়া আনন্দ র‌্যালি পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা

ভূরুঙ্গামারীতে আটক বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ

Reading Time: < 1 minute

নয়ম দাস,কুড়িগ্রাম :
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে প্রতিবন্ধী হাসেন আলীকে আটকের ছয় দিন অতিবাহিত হলেও এখনো তাকে ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ারচর সীমান্তে এ ঘটনা ঘটে। আটককৃত হাসেন আলী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর গ্রামের মৃত কোব্বাত মন্ডলের ছেলে। জানা গেছে, গত বুধবার আন্তর্জাতিক সীমানা পিলার ৯৮৬ এর ভারতীয় ভূখণ্ড তল্লিতলা এলাকায় ভুলক্রমে প্রবেশ করে প্রতিবন্ধী হাসেন আলী। এসময় ভারতের কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার ঝলঝলি বিএসএফ ক্যাম্পের অধীন কালজানী নদীর চর পোস্টের ৬২ ব্যাটালিয়ন বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। পরে বিএসএফ হাসেন আলীকে তুফানগঞ্জ থানা-পুলিশের নিকট হস্তান্তর করে। শিলখুড়ি ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন ইউসুফ জানান, হাসেন আলী একজন প্রতিবন্ধী। তাকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়। তিনি বুঝতে না পেরে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন। সেখান থেকে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। জানতে পেরেছি হাসেন আলী বর্তমানে তুফানগঞ্জ পুলিশের জিম্মায় রয়েছে। পরিবারের পক্ষ থেকে তাকে ছাড়িয়ে আনার প্রক্রিয়া চলছে। কুড়িগ্রাম বিজিবি-২২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসেন আলী ভারতে প্রবেশ করায় বিএসএফ তাকে আটক করে ভারতীয় পুলিশের নিকট হস্তান্তর করেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com