শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

ভেজাল প্রতিরোধ ও গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে রংপুর বিএসটিআইয়ের উদ্যোগে ৭২টি পণ্যের নমুনা সংগ্রহ

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, বিএসটিআই রংপুর:
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোক্তা সাধারণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিতকরণ, ভেজাল প্রতিরোধ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকল্পে বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের আওতাধীন ৮ টি জেলার প্রান্তিক পর্যায়ের বিভিন্ন বাজার থেকে রমজান মাসে বহুলভাবে ব্যবহৃত ২৪ ধরনের পন্যের ৭২ টি নমুনার গুণগত মান যাচাইয়ের জন্য সংগ্রহ করা হয়েছে। পন্যগুলো হচ্ছে মুড়ি, ডেক্সট্রোজ মনোহাইড্রেট, লাচ্ছাসেমাই, ভার্মিসিলি (চিকন সেমাই), হলুদের গুড়া, মরিচের গুড়া, ধনিয়ার গুড়া, জিরার গুড়া, কারী পাউডার, সফট ড্রিংকস পাউডার, ফ্রুট সিরাপ, ভিনেগার, লবণ, চিনি, সস্, ব্রেড, বিস্কুট, কেক, চানাচুর, দই, ঘি, সরিষার তেল, সয়াবিন তেল, আটা, ময়দা, সুজি। বিএসটিআই প্রধান কার্যালয়, ঢাকাসহ সকল বিভাগীয় ও জেলা অফিস থেকে প্রাপ্ত ফলাফল সমন্বয় করে পরবর্তীতে শিল্প মন্ত্রণালয় থেকে প্রকাশিত হবে।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর কর্তৃক এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

স্বাক্ষরিত-(মফিজ উদ্দিন আহমাদ),উপপরিচালক (মেট্রোলজি) ও বিভাগীয় অফিস প্রধান, রংপুর।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com