শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা, ২ জনের জেল

Reading Time: < 1 minute

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, ভাঙ্গুড়া:

পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মন্ডতোষ গ্রামে আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ২ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান। তিনি জানান, সরকারি সড়কের পাশ থেকে অবৈধভাবে মাটি কাটার ফলে সড়কের স্থায়িত্ব নষ্ট হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পায়, যা সম্পূর্ণ বেআইনি।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মো: শাহাদৎ হোসেন (৬০), পিতা- মৃত তমিজ উদ্দীন, সাং- মন্ডতোষ, ভাঙ্গুড়া, পাবনা কে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া মো: সোয়াদ হোসেন (২৫), পিতা- মো: শাহাদৎ হোসেন, সাং- মন্ডতোষ, ভাঙ্গুড়া, পাবনা এবং মো: আলিফ হোসেন (২১), পিতা- মো: ইউছুব আলী, সাং- দাদাপুর, ঈশ্বরদী, পাবনা কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থলে ভেকু দিয়ে মাটি কাটার সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে এ অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়। এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উক্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভাঙ্গুড়া থানা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং পরিবেশ ও সড়ক রক্ষায় নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com