বুধবার, ০৩ Jun ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

মধুপুরে অনুমোদনহীন কারখানায় ভ্রাম্যমান আদালত ॥ ৬০ হাজার টাকা জরিমানা

Reading Time: < 1 minute

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল:
টাঙ্গাইলের মধুপুরে অনুমোদনহীন ভাবে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর ও সেমাই উৎপাদনের অভিযোগে দুই ব্যবসায়িকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার( ২১এপ্রিল) দুপুরে দুইটি পৃথক ভ্রাম্যমান আদালত এই জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজির নাজমুল হাসান জানান, মধুপুরের অরণখোলা ইউনিয়নের কাকরাইদ বাসস্ট্যান্ডের কাছে আকালিয়াবাড়ী গ্রামে অবৈধভাবে সেমাই ও চানাচুর কারখানা গড়ে উঠার সংবাদ পায় স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিনি শাহাদত হোসেনের কারখানায় অভিযান চালান। বিএসটিআই অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও চানাচুর উৎপাদনের সত্যতা পান। পরে শাহাদত হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং ওই কারখানায় উৎপাদিত সেমাই ও চানাচুর ধ্বংস করা হয়।
অপরদিকে সহকারি কমিশনারের কার্যালয়ের সিএ মো. আশরাফ হোসেন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জাকির হোসেনের ভ্রাম্যমান আদালত হাফিজা খাতুনের পাওয়ার চিপস কোম্পানিতে অভিযান পরিচালনা করেন। এই আদালত অনুমোদন ছাড়াই সেমাই ও চানাচুর উৎপাদনের অভিযোগে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com