বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

মধুপুরে অবৈধ জর্দ্দা ফ্যাক্টরীর সন্ধান লক্ষাধিক টাকার মালামাল ধ্বংস

Reading Time: < 1 minute

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের পশ্চিম রানিয়াদ এলাকায় সোনালী জর্দ্দা ফ্যাক্টরীর মালিককে দুই হাজার টাকা জরিমানা সহ প্রায় লক্ষাধিক টাকার জর্দ্দা তৈরির মালামাল ধংস করেন ভ্রাম্যমান আদালত। সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে এই অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলা কমিশনার(ভুমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.জাকির হোসেন। সরেজমিনে গিয়ে জানা যায়, উক্ত এলাকার নাজমুল হক দীর্ঘদিন যাবত একটি অবৈধ জর্দ্দার ফ্যাক্টরী পরিচালনা করে আসছেন যার কোন বৈধ কাগজপত্র নেই। জর্দ্দা তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে বিষাক্ত রঙ এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হচ্ছে নকল পান পরাগ সহ মিষ্টি পানের যাবতীয় জর্দ্দা যা মানব দেহের জন্য অত্যান্ত ক্ষতিকর। বিষাক্ত রঙ ও ক্ষতিকারক কেমিক্যাল মিশিয়ে জর্দ্দা তৈরি এবং বাজারজাত করার কারনে জর্দ্দা তৈরির সকল উপকরণ এলাকাবাসির উপস্থিতিতে দংশ করা সহ দুই হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। এই অভিযান পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন লাউফুলা ফাড়ির এস আই আজহার আলী সহ অন্যান্য পুলিশ সদস্যগন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com