সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

মাদক মামলায় বদলগাছীর পাহাড়পুরের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন,নওগাঁ :
হেরোইন আটকের মামলায় ১৬ দিনের মধ্যে নাজমুল হোসেন নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন জয়পুরহাট জজ আদালত। ১০ আগস্ট,বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক মো. গোলাম সরোয়ার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউপির চাঁপাডাল গ্রামের ইউসুফ আলী মন্ডলের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ১৯ জানুয়ারি আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ এলাকায় মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব।
এ সময় প্রায় ৫৫ গ্রাম হেরোইনসহ নাজমুলকে গ্রেপ্তার করা হয়। যার মুল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলা হলে পরে আদালতে মিথ্যা তথ্য দিয়ে তিনি জামিন নিয়ে পালিয়ে ছিলেন। গত ২৪ জুলাই তাকে জামালগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরের দিন আদালতে পাঠানো হয়। এরপর ১৬ দিনের মধ্যে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com