বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নিখোঁজের ৭দিন পর কিশোরী কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা পাবনা জেলা যুবদলের ডেঙ্গু প্রতিরোধে  ৭ দিনের কর্মসূচি ১২ নভেম্বর প্রথম ধাপে স্থানীয় সরকার নির্বাচন রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার রাজশাহী মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১ পাবনায় পদ্মায় নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ভেসে উঠলো ছাত্রদল নেতার লাশ পাবনার ফরিদপুরে ভ্যানচালক হত্যা বড়াল নদী থেকে লাশ উদ্ধার পাবনার সাঁথিয়ায় আব্দুল আজিজ হত্যা মামলার তিন আসামী গ্রেফতার লুন্ঠনকৃত করা টাকা উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ, পালিয়ে গেল কারবারিরা

মাদারগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মটরসাইকেলের ধাক্কা চালকের মৃত্যু

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, মাদারগঞ্জ জামালপুর :

জামালপুরের মাদারগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগদ রাত ১১টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার জামে মসজিদ সংলগ্নে এ দূর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম ইয়াকুব আলী ( ১৮)। তিনি কড়ইচড়া ইউনিয়নের বাগলেরগড় এলাকার সামজাহা মণ্ডলের ছেলে। জানা গেছে,নিহত চালক ইয়াকুব আলী তার দুর সম্পর্কের ভাতিজাকে নিয়ে মিলনবাজার থেকে বালিজুড়ির দিকে যাচ্ছিলো। এসময় মোসলেমাবাদ জামে মসজিদে সংলগ্নে পৌছালে গাছের সাথে লেগে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয় উদ্ধার করে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্ব থাকা চিকিৎসক ডাঃ আবু রায়হান মৃত ঘোষণা করেন। ডাঃ আবু রায়হান বলেন,দূঘটনায় মারা যাওয়া ইয়াকুব আলীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) ফিরোজ উদ্দিন বলেন,জানতে পারলাম গাছের সাথে ধাক্কা লেগে ওই মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। কারো কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com