বুধবার, ২২ Jul ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

News Headline :
পাবনার মানসিক হাসপাতাল কি ঠাকুরের তীর্থ ভুমি বানানোর চক্রান্ত চলছে কারা জড়িত ১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর

মাদারগঞ্জে বিদ্যুৎস্পষ্টে ইলেক্ট্রেশিয়ানের মৃত্যু

Reading Time: < 1 minute

সোহাগ হোসেন মাদারগঞ্জ,

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পষ্টে জিয়াউল (২০) নামে এক ইলেক্ট্রেশিয়ানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বালিজুড়ি বাজারস্থ হক ভবনে পানির মটরের লাইন সংস্কার করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত জিয়াউল মাদারগঞ্জ পৌরসভা ০১ নং ওয়ার্ডস্থ চর গ্রাবের গ্রামের ফজলু মন্ডলের একমাত্র ছেলে। জানা গেছে, সকাল ১০ টায় নিহত জিয়াউল, হক ভবনের পানির মটরের লাইন সংস্কার করতে আসেন। মটরটি আগে থেকেই শর্ট সার্কিট হয়ে থাকায় সেটি টাচ করার সাথে সাথে তিনি বিদ্যুৎস্পষ্ট হোন। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে মাদারগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নিহত জিয়াউলের বাবা-মা তাদের একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায়। সংসারে অভাব অনটনের কারণে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করে জিয়াউল কাজে মনোযোগী হোন।পরিবারে তিনবোন ও মা-বাবার আহার যোগানোর একমাত্র ব্যক্তি ছিলেন নিহত জিয়াউল।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com