রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে সুন্দরগঞ্জে শিক্ষক সমাবেশ

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল,গাইবান্ধা:
এমপিওভূক্ত মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ দাবি আদায় কমিটির আয়োজনে সোমবার (পুরাতন) উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলার সকল এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের হাজারও শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। কমিটির সভাপতি আহসান হাবীব সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক পরেশ চন্দ্র মন্ডল, জহুরুল ইসলাম, মাসুদুর রহমান, রফিকুল ইসলাম রঞ্জু, সহকারি প্রধান শিক্ষক মাহমুদুল ইসলাম প্রামানিক। কমিটির যুগ্ম আহবায়ক ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক গোলাম মোস্তফা বাবুল, শরিফুল ইসলাম, নুরুল হুদা, হোসনেয়ারা প্রমূখ। বক্তাগণ সরকারি শিক্ষক-কর্মচারির সাথে বেতন বৈষম্যদুর করে এমপিওভূক্ত মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন বক্তাগণ। জাতীয় করণের দাবিতে ঢাকা প্রেসক্লাবের সামনে চলমান আন্দোলনের সাথে একমত পোষণ করে শিক্ষক-কর্মচারিগণ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com