বুধবার, ১০ Jun ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র ও গুলিবিদ্ধ হয়ে এক চরমপন্থি নেতা নিহত পাবনার  ঈশ্বরদীতে ট্রাক চাপায় শিশুসহ ২জন নিহত ১ জন আহত যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রকৌশল বিভাগের সাবেক প্রধান ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো: আব্দুল জব্বারের ইন্তেকাল ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২ পাবনার বেড়ায় মাদক বিরোধী ভ্রাম্যমান অভিযানে ৩জন গ্রেফতার নীলফামারীতে নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝে খুঁড়ে নারীর মরদেহ উদ্ধার হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ফুটপাত থেকে আইল্যান্ড-রাজশাহী জুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম রাজশাহীতে বাবা-ছেলেকে পিটিয়ে আহত  নালায় ফেলে যায় আহত যুবককে পাবনার ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা এবং পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মানুষ স্বৈরাচারমুক্ত করেছে দেশ এখন গড়ার পালা: তারেক রহমান

মানুষ স্বৈরাচারমুক্ত করেছে দেশ এখন গড়ার পালা: তারেক রহমান

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি। মানুষ স্বৈরাচারমুক্ত করেছে দেশ। এখন দেশ গড়ার পালা।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে এ কথা বলেন তিনি।
রেক রহমান বলেন, দেশের মানুষ স্বৈরাচার মুক্ত করেছে, এখন দেশ গড়ার পালা। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ গড়তে আমরা ৩১ দফা দিয়েছি। দেশকে নিয়ে যড়ষন্ত্র হচ্ছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, আগামীতে দল-মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। সেখানে সবাইকে মূল্যায়ন করা হবে তার যোগ্যতার ভিত্তিতে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।
তারেক রহমান বলেন, দেশে বহু মেধাবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার আছেন। আমি এ দেশের সন্তান হিসেবে বলতে পারি, আমাদের প্রজন্ম থেকে মেধাবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার গড়ে তুললেই হবে না; মেধা দিয়ে দক্ষ পেশাদার খেলোয়াড় ও সংস্কৃতিকর্মীও গড়ে তুলতে হবে। আমাদের সমাজের গঠনই এমন। লেখাপড়া করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া। মূলত, যার যে বিষয়ে মেধা ভালো, তাকে সে বিষয়ে দক্ষ করে জাতীয় তথা আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে হবে।
তারেক রহমান আরও বলেন, শহীদ জিয়ার ক্ষমতায় ‘নতুন কুঁড়ি’ নামে একটি অনুষ্ঠান চালু ছিল। যার লক্ষ্য ছিল, বিভিন্ন বিষয়ে প্রতিভাবানদের খুঁজে বের করা। আগামীতে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে, এমন প্রতিভাবানদের বের করে প্রশিক্ষণের মাধ্যমে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে। খেলার ক্ষেত্রে আমরা দেশের ভালোমানের ১০টি খেলা বাছাই করে সেসব খেলার জন্য দক্ষ খেলোয়াড় গড়ে তোলা হবে। প্রয়োজনে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের জনশক্তি ও প্রতিভাবান প্রজন্মকে পারদর্শী বিষয়ে দক্ষ করে গড়ে তোলা। যাতে করে আমাদের আগামী প্রজন্ম জাতীয় পর্যায়ে শুধু নয়, আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে পারে। শিশুদের ভবিষ্যৎ গড়তে শিশু একাডেমি গড়ে তুলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারই অবদান আজকের শিশু একাডেমি। আগামী প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে সবার প্রতি আহ্বান রইল।
বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আবাস, যুগ্ম-সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ, ব্যারিস্টার হাসান রাজীব প্রধান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com