মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মিঠাপুকুরে অ্যাম্বুলেন্স-কাভার্ডভ্যান সংঘর্ষ গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,রংপুর:
রংপুরের মিঠাপুকুরে অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পলাশ ব্যানার্জী (৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পলাশ ব্যানার্জী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ধাপেরহাট গ্রামীণ ব্যাংকের শাখা ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি চিকিৎসাসেবা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে করে রংপুরে যাচ্ছিলেন।বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার জায়গীরহাট সংলগ্ন এসএ এগ্রো ফিডস লিমিটেডের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন, বড়দরগা হাইওয়ে থানা পুলিশের ওসি সোলাইমান শেখ । তিনি সাংবাদিকদের জানিয়েছেন, পলাশবাড়ী থেকে রোগীসহ একটি অ্যাম্বুলেন্স রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। পথিমধ্যে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট এসএ এগ্রো ফিডস লিমিটেড সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রæতগামী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা পলাশ ব্যানার্জী মারা যান। এ সময় তিনজন গুরুতর আহত হন।আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। ঘটনার পরপরই কাভার্ডভ্যান চালক পালিয়ে যান। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পলাতক কাভার্ডভ্যান চালককে আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com