শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

মিঠাপুকুরে একইস্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুরের মিঠাপুকুরে একইস্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে। রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে শাহ্ আমানত পেট্রোল পাম্প এলাকায় বুধবার সকালে ও মঙ্গলবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের লহনি গ্রামের আবুল হোসেন মুন্সির ছেলে রাজমিস্ত্রী মশিউর রহমান (৪৫) ও একই ইউনিয়নের জয়রামপুর আনোয়ার গ্রামের কফিল উদ্দিনের ছেলে ভ্যানচালক আতিয়ার রহমান (৫৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৬টার দিকে শাহ্ আমানত পাম্প সংলগ্নস্থানে বাইসাইকেলযোগে মহাসড়ক পারাপার হচ্ছিলেন রাজমিস্ত্রী মশিউর রহমান। এসময় একটি যাত্রীবাহী বাস চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে, মঙ্গলবার রাতে ভ্যানচালক আতিয়ার রহমান ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। একইস্থানে একটি লেগুনা ভ্যানটিকে ধাক্কা দিলে চালক ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি রাত ২টার দিকে মারা যান। মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ওই ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com