শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১ পাবনার ভাঙ্গুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টার এর দাফন সম্পন্ন পাবনা  ঈশ্বরদীতে ছাত্রদল-ছাত্র শিবিরের সংঘর্ষে আহত ৫ মামলা চলাকালীন জমি বিক্রি ও বাড়ি ভাঙার হুমকির অভিযোগ, কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন পাবনার ভাঙ্গুড়ায় “নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু” প্রত্যেক কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত আহত ২ পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে পাবনায় হাসপাতালের সামনে কিশোরকে কুপিয়ে জখম ৭ জনের নামসহ থানায় অভিযোগ

মিঠাপুকুরে জায়গীরে ট্রাকের উপর নৌকার হামলা আহত-১০

Reading Time: 2 minutes

হারুন উর রশিদ সোহেল,রংপুর ব্যুরো:
মিঠাপুকুরে ট্রাক মার্কার সমর্থকের উপর নৌকা মার্কার সমর্থকেরা হামলা চালিয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫ টায় জায়গীরহাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ট্রাক মার্কার সমর্থকেরা জায়গীর বাসস্ট্যান্ডে গিয়ে প্রতিবাদ সমাবেশ ও ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এসময় বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে ট্রাক ও নৌকার সমর্থদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহতরা হলেন- সাইদুল ইসলাম (৪৫), শাহিন মিয়া (৩০), জাহাঙ্গীর আলম (৪০), আব্দুল মালেক (৩৫) জমারেজ মিয়া (৪০), জাহজাহান মাস্টার (৫০)সহ প্রায় ১০ জন। তাদেরকে চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পীরগঞ্জের জনসভায় আগমনকে কেন্দ্র করে ট্রাক মার্কার প্রার্থী জাকির হোসেন সরকারের সমর্থকেরা উপজেলা শঠিবাড়ী বন্দরে একত্রিত হয়। সেখানে হাজার হাজার নেতাকর্মী প্রধানমন্ত্রীতে স্বাগত জানায়। অনুষ্ঠার শেষে জায়গীর ও রাণীপুকুর এলাকার ট্রাক মার্কার সমর্থকরা একটি অটোযোগে বাড়ি ফিরছিলেন। এসময় জায়গীর বাসস্ট্যান্ডে নৌকা মার্কার সমর্থকরা ট্রাক মার্কার সমর্থকদের উপর হামলা চালায়। এসময় প্রায় ১০ জন সমর্থক আহত হন। তারা হলেন- সাইদুল ইসলাম (৪৫), শাহিন মিয়া (৩০), জাহাঙ্গীর আলম (৪০), আব্দুল মালেক (৩৫) জমারেজ মিয়া (৪০), জাহজাহান মাস্টার (৫০)। এদের মধ্যে কয়েকজনের নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তাদেরকে চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে ট্রাক মার্কার সমর্থকরা জায়গীর বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ ও ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে তারা মহাসড়ক থেকে সরিয়ে যায়। এর কিছুক্ষণ পর নৌকা মার্কার সমর্থেকরা লাটি ও দেশীয় অস্ত্র নিয়ে ট্রাক মার্কার সমর্থকদের উপর ফের হামলা চালানোর চেষ্টা করে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিথি স্বাভাবিক করে। হামলায় আহত সাইদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর স্বাগত জানিয়ে আমরা বাড়ি ফিরছিলাম। জায়গীর বাসস্ট্যান্ডে আসামাত্র লতিবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মন্ডলের নেতৃেত্ব বেশকিছু সন্ত্রাসী আমাদের উপর হামলা চালায়। এসময় আমাদেরকে বেধরক মারপিট করে তারা। ট্রাক মার্কার প্রার্থী জাকির হোসেন সরকার বলেন, আমার সমর্থকেরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় নৌকার সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালিয়েছে। আমরা ঘটনাস্থলে এসে এর প্রতিবাদ করেছি।
মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com