সোমবার, ০৬ Jul ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা

মিঠাপুকুরে নিখোঁজ হওয়ার ৬ দিনেও সন্ধান মেলেনি ষষ্ঠ শ্রেণির ছাত্রের

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর :
রংপুরের মিঠাপুকুরে ষষ্ঠ শ্রেণির ছাত্র ইয়াছিন আরাফাত তাসিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। ৬ দিনেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ওই ছাত্রের মা কুসুম বেগম। রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া স্কুলছাত্র ইয়াসিন আরাফাত তাসিন (১১) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শীতলগাড়ী উত্তরপাড়া গ্রামের এরশাদুল আলমের পুত্র। সে শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।গত ৩ নভেম্বর সে উপজেলার শীতলগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নানার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। ওই দিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাসিনের মা কুসুম বেগম বলেন, আমার ছেলে গত ৩ নভেম্বর বেলা ১টার দিকে শীতলগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে নানাবাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। ওই দিন থেকে সে নিখোঁজ রয়েছে। ইতোমধ্যে সকল আত্মীয় স্বজনের বাসায় খোঁজ নিয়েছি। মাইকে প্রচারণা চালানো হয়েছে। কিন্তু ছয় দিনেও তাসিনের সন্ধান পাওয়া যায়নি।’ এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com