শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা

মিঠাপুকুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুল ছাত্রীর অনশন

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুরঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিয়ের দাবিতে সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া এক শিক্ষার্থীর বাড়িতে অনশন করছেন সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রী।
গত রোববার থেকে মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের বলদিপুকুর দক্ষিণ পাড়া গ্রামের লালু মিয়ার পুত্র এসএসসি ফলপ্রার্থী নাহিদ হাসানের বাড়িতে অনশন করছেন ওই ছাত্রী।অনশনে বসা ছাত্রীর দাবি, এক বছর ধরে একই বিদ্যালয়ে পড়ুয়া ওই ছাত্রের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল। এসএসসি পরীক্ষা শেষ হলে ওই ছাত্রীকে বিয়ে করবেন বলে প্রতিশ্রæতি দেন অভিযুক্ত প্রেমিক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মিঠাপুকুরের বলদিপুকুর অজিত পাড়ার ফখরুল ইসলামের কন্যা স্থানীয় শাহ আবুল কাসেম দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী একই ইউনিয়নের বলদিপুকুর দক্ষিণ পাড়ার লালু মিয়ার পুত্র এসএসসি ফলপ্রার্থী নাহিদ হাসানের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। ওই ছাত্রীর দাবি, প্রায় এক বছর আগে নাহিদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কের সুবাদে ওই ছাত্রীকে নাহিদ বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরে বেড়ায়। তার প্রেমিক নাহিদ জানিয়েছিল এসএসসি পরীক্ষা শেষে নাহিদ তাকে বিয়ে করবে। কিন্তু এসএসসি পরীক্ষার পর নাহিদ তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয়। ওই ছাত্রীর মা বিষয়টি জেনে গেলে সে নাহিদের বাড়িতে চলে এসেছে।
অভিযুক্ত নাহিদের বাবা লালু মিয়ার জানান, নাহিদ বাড়িতে নেই। কিভাবে এত ছোট মেয়ে তাদের বাড়িতে বিয়ের দাবিতে এসেছে তা তিনি বুঝতে পারছেন না। ছেলে মেয়ে উভয়ের বয়স কম, মেয়ের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান। তিনি জানান, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লেখা অবধি ওই নাবালিকা ছাত্রী প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com