মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মিঠাপুকুরে মুক্তিযোদ্ধাদের সাথে ইউএনও’র বাকবিতন্ডা ক্ষোভ ও অসন্তোষ

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, রংপুর:
মিঠাপুকুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে মুক্তিযোদ্ধাদের সাথে ইউএনও’ অসৈজন্য মুলক আচরণ ও বাকবিতন্ডার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার আলোচনা সভা শুরুর আগে ইউএনও’র কক্ষে এ ঘটনা ঘটে। এতে মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে জানা গেছে, শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগদানের জন্য ১০/১৫ জন মুক্তিযোদ্ধা ইউএনও শাহরিয়ার রহমানের কার্যালয়ে আসেন। সভা শুরুর পূর্বে তারা ইউএনও’র কক্ষে প্রবেশ করে উপজেলা পরিষদ চত্তরে মুক্তিযোদ্ধা উদ্যানের ভিত্তি প্রস্ত স্থাপন ও মুক্তিযোদ্ধাদের বিভিন্ন অনুষ্ঠানে না জানানোর অভিযোগ তোলেন। প্রতিউত্তরে ইউএনও’র মন্তব্য শুনে ফুঁসে ওঠেন মুক্তিযুদ্ধারা। শুরু হয় বাকবিতন্ডা। এ সময় ইউএনও মুক্তিযোদ্ধাদের সাথে অসৌজন্যমুলক আচরণ করেন। মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, কয়েকটি বিষয় নিয়ে আমরা ইউএনও’ কাছে গিয়েছিলাম। তিনি আমাদের সাথে অসৈজন্যমুলক আচরণ করেছেন। তিনি অভিযোগ করে আরও বলেন, মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে অনেক অনুষ্ঠানর আমাদের জানানো হয়না। অনেক বিষয়ে আমরা জানিওনা। একই কথা বলেন আরেক মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন।
এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার শাহরিয়ার রহমানের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি। দেখা করা করার চেষ্টা করা হলেও এড়িয়ে যান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com