শনিবার, ০৪ Jul ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা

মিঠাপুকুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী গ্রেফতার

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো :
রংপুরের মিঠাপুকুর উপজেলায় চাঞ্ছল্যকর গৃহবধূ শিমু বেগমকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী দুলাল মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। ওই গৃহবধূকে গলাটিপে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে ধামাচাপা দেয়ার চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।
গ্রেফতারকৃত দুলাল মিয়া (২৪) মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর রশনিপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। তাকে শুক্রবার রাতে জামালপুরের বকশিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বছর দেড়েক আগে মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর রশনিপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে দুলাল মিয়ার (২৫) সাথে বিয়ে হয় শিমু বেগমের (২০)। বিয়ের সময় যৌতুক বাবদ একটি ডিসকভার মোটরসাইকেল, ঘরের আসবাবপত্র এবং নগদ ২ লাখ টাকাও দেন শিমুর পরিবার। এরপরেও শিমুর স্বামী আরও ১ লাখ টাকা যৌতুকের দাবি করে আসছিল। শিমুর পরিবার তা দিতে না পারায় স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এরই মধ্যে গত ৭ মার্চ শিমু বেগমকে তার স্বামী দুলাল মিয়া, শ্বশুড় বাবলু মিয়া এবং শ্বাশুড়ী দুলালী বেগম মিলে মারধরের একপর্যায়ে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে এ ঘটনাটি ধামাচাপা দিতে শিমুর মুখে বিষ দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে দুলালের পরিবারের লোকজন।
র‌্যাব-১৩ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় শিমুর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা করেন। বিষয়টি ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে স্বামী দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। অন্যান্যদের গ্রেফতারে নজরদারি বাড়ানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে দুলাল। তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com