বুধবার, ০৩ Jun ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

 মোমেনশাহী ডি.এস. কামিল মাদরাসায় শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান

Reading Time: < 1 minute

কামরুল হাসান, ময়মনসিংহ :

২৮ ফেব্রুয়ারী ২০২৩ খ্রীষ্টাব্দ, মঙ্গলবার সকাল ১০টায় মোমেনশাহী ডি.এস. কামিল মাদরাসায়  ফাযিল স্নাতক, ফাযিল অনার্স ও আলিম শ্রেণির  ১ম বর্ষের  শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সদর, মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার)। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মো. ইদ্রিছ খান। প্রধান অতিথির বক্তব্যে মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন আমাদের সকলে মিলে স্মাট বাংলাদেশ গড়তে। স্মাট বাংলাদেশ গড়তে হলে সকলের অংশগ্রহণ খুবই জরুরী । নবীণদের এগিয়ে আসতে হবে। তাহলেই স্মাট বাংলাদেশ গঠন সম্ভব। শিক্ষা বিস্তারের জন্যে আমরা মাদরাসাকে সকল ধরনের সহযোগিতা করে যাব। সকলের প্রচেষ্ঠায় এই প্রতিষ্ঠান আরো অনেক দূর এগিয়ে যাবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এই মাদরাসার অনেক ছাত্র বড় বড় আলেম ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে কর্মরত। এটি মাদরাসার জন্য গৌরবের বিষয়। তাই তোমাদের ভালো ফলাফল অর্জন করে মাদরাসার সুনাম অর্জন করতে হবে।বিশেষ অতিথি বক্তব্যে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, ঐতিহ্যবাহী মোমেনশাহী ডি.এস. কামিল মাদরাসা ফাযিল স্নাতক, ফাযিল অনার্স ও আলিম একটি ঐতিহ্যবাহী মাদরাসা। এই মাদরাসা থেকে শিক্ষার্থীরা (এম.এ) সনদ পাচ্ছে এটা তাদের বড় পাওয়া। মাদরাসার শিক্ষকদের মান অনেক ভালো, তারা অনেক দক্ষ ও মেধাবী। নবাগতদের শিক্ষার মান উন্নোয়নের জন্য অধ্যক্ষকে সর্বদা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আপনার এলাকায় মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ হলে আমাকে যথা সময়ে জানাবেন আমি ব্যাবস্থা নিব। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com