বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

ময়মনসিংহে্ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে বামজোটের বিক্ষোভ সমাবেশ

Reading Time: < 1 minute

কামরুল হাসান,ময়মনসিংহ:
আজ ১৯ এপ্রিল ২০২২ মঙ্গলবার বেলা ৩.৩০ টায় শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ঈদের পূর্বে শ্রমিকের যাবতীয় বেতন বোনাস পরিশোধ, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি প্রতিরোধ ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট ময়মনসিংহ জেলার পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা ২৫ এপ্রিলের মধ্যে শ্রমিকের ঈদের বোনাস ও বেতন প্রদানের জোর দাবি জানান। পাশাপাশি দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, সীমাহীন দুর্নীতি, যানবাহনের ভাড়া নিয়ন্ত্রণ, যাত্রীদের নিরাপত্তা প্রদানের জন্য সরকারের সমালোচনা সহ সকল ব্যবস্থা গ্রহণের দাবি করেন।
এ সময় বাসদ মার্কসবাদী জেলা সমন্বয়ক কমরেড শেখর রায়ের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সভাপতি কমরেড এড.এমদাদুল হক মিল্লাত, সাধারণ সম্পাদক কমরেড কমরেড শেখ বাহার মজুমদার, বাসদ জেলা কমিটির সদস্য কমরেড মঞ্জুরুল হাসান মনি, বিপ্লবী ওয়ার্কাস পার্টি জেলা সাধারণ সম্পাদক কমরেড বিরেন বর্মন,বাসদ মার্ক্সবাদী জেলা কমিটির সদস্য কমরেড অজিত দাস। বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন সিপিবি জেলা কমিটির সদস্য কমরেড সুশান্ত দেবনাথ খোকন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com