বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

যমুনা-ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার উপরে

Reading Time: < 1 minute

শরিফ মিয়া, জামালপুর:
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা, ব্রহ্মপুত্রসহ অন্য নদ-নদীর পানি অব্যাহতভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি ৩০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শনিবার (১৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পউবো) জামালপুরের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ।
যমুনার পানি বৃদ্ধির কারণে জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর উপজেলার নিম্নাঞ্চলের পাট, সবজিসহ বিভিন্ন ফসল ডুবে গেছে। এ দিকে শুক্রবার (১৭ জুন) পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে দেওয়ানগঞ্জ-খোলাবাড়ি সড়কের মণ্ডল বাজার এলাকায় সড়কের ২০ মিটার ভেঙে গেছে। এতে উপজেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জরুরি প্রয়োজনে ঝুঁকি নিয়ে ডিঙ্গি নৌকায় পারাপার হচ্ছে মানুষ। এতে দুর্ভোগ পোহাচ্ছেন জেলার প্রায় ২০ হাজার মানুষ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com