শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

যুক্তরাষ্ট্রে ঝড়ের সড়ক দুর্ঘটনায় ৯ শিশুসহ নিহত ১০

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের বাটলার কাউন্টিতে ঝোড়ো হাওয়ার কারণে ১৮টি গাড়ি পরস্পরের সঙ্গে সংঘর্ষে ৯ শিশুসহ ১০ জন নিহত হয়েছে।

এঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দুপুরে প্রচণ্ড ঝড়ের মধ্যে ওই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি, সিএনএন ও নিউইয়র্ক টাইমসের।

বাটলার কাউন্টির পুলিশ কর্মকর্তা ওয়েন গারলক জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে নয় মাস থেকে ১৭ বছর বয়সি শিশু রয়েছে। ঝড়ো হাওয়া এবং ভেজা রাস্তার কারণে গাড়িগুলো নিয়ন্ত্রণ হারিয়ে একটি আরেকটিকে টিছন থেকে সজোরে ধাক্কা মারে। এতে গাড়িগুলোতে আগুন ধরে যায়।

ঝড়ে আলাবামার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে আকস্মিক বন্যার সঙ্গে টর্নেডোর আঘাতে কয়েক ডজন বাড়িঘর ধ্বংস হয়েছে। দুর্ঘটনায় নিজের গাড়িতে এক ব্যক্তি ও তার নয় মাসের কন্যাশিশু নিহত হয়েছে।

নিহতদের বাকি আট জন শিশু। তারা তাল্লাপুসা কাউন্টি গার্লস র্যাঞ্চের একটি গাড়িতে ছিল। প্রতিষ্ঠানটি অনাথ, অবহেলিত ও নির্যাতিত কন্যাশিশুদের লালন-পালন করে থাকে। নিহত এই আট শিশুর মধ্যে সবচেয়ে ছোটটির বয়স চার বছর।

অলাভজনক প্রতিষ্ঠানগুলোর দেখভাল করা আলাবামা শেরিফ ইয়ুথ র্যাঞ্চেস ফেসবুক পোস্টে লিখেছে, আমরা আজ গভীরভাবে শোকাহত। র্যাঞ্চ পরিবার আজ বড় এক ক্ষতির মধ্যে পড়েছে। আমাদের একটি গাড়ি দুর্ঘটনায় নয় শিশু মারা গেছে।’

দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। তবে সংখ্যাটা কতজন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com