বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন রংপুরের নাজু

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ২৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি পদ পেয়েছেন রংপুরের নাজমুল আলম নাজু। তাকে রংপুর বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। এই কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেন বলে দলীয় সূত্রে জানাগেছে। কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাসহ ২৫১ সদস্যের নাম-পদবী ঘোষণা করা হয়।
গতকাল বুধবার অনুমোদন দেওয়া ওই কমিটির সহ-সভাপতি পদ পেয়েছেন নাজমুল আলম নাজু। তাকে রংপুর বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বর্তমানে রংপুর জেলা যুবদলের সভাপতি পদে দায়িত্ব পালন করে আসেছেন।দলীয় সূত্র জানায়, ১৯৮৫ সালে ছাত্রদলের সদস্য হিসাবে রাজনীতি শুরু করেন তিনি। পরে ১৯৮৮ সালে রংপুর জেলা ছাত্রদলের অর্থ সম্পাদক, ১৯৯২ সালে রংপুর শহর ছাত্রদলের সভাপতি ও ১৯৯৮ সালে রংপুর জেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। ২০০৫ সালে রংপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হন। ২০১৪ সালে রংপুর মহানগর বিএনপির প্রতিষ্ঠকালীন কমিটির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। সর্বশেষ ২০১৮ সালে তিনি রংপুর জেলা যুবদলের সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। এদিকে যুবদল কেন্দ্রীয় কমিটির (রংপুর বিভাগ) সহ-সভাপতি পদে রংপুর জেলা যুবদলের সভাপতি নাজুমুল আলম নাজু নির্বাচিত হওয়ায় রংপুর মহানগর ও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল, ওলামা দল, তাঁতী দলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নেতৃবৃন্দ তাঁর সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com