মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

যেখানে দুর্নীতি হবে সেখানেই লাইভের মাধ্যমে প্রতিবাদ করবেন:ব্যারিস্টার সুমন

Reading Time: < 1 minute

মোঃ মাহমুদ উদ্দিন জুড়ী :
মৌলভীবাজার জেলার জুড়ীতে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে এসে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে প্রতিবাদী হতে আহ্বান জানান হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, এমপি। তিনি বলেন, যেখানে দুর্নীতি হবে সেখানেই লাইভের মাধ্যমে প্রতিবাদ করবেন। রাস্তার উন্নয়ন কাজে যদি দুর্নীতি হয় তাহলে স্থানীয় এমপিকে বলবেন, রাস্তার উন্নয়ন কাজে কাটিং কাটিং চলতেছে। তাতে যদি কাজ না হয় তখন আমাকে জানাবেন। আমি নিজে প্রতিবাদ করব। আমার একার পক্ষে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়। সবাইকে একত্রিত হয়ে দুর্নীতিকে বিদায় করতে হবে। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে জুড়ী উপজেলার রত্না চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাহবুব উদ্দিন সাচ্চুর ‘ রত্না প্রভাতী ক্রীড়া চক্র ও ব্যারিস্টার সুমন একাডেমির মধ্যে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
খেলা শেষে ব্যারিস্টার সুমন আরো বলেন, আমি এমপি হয়েছি চুনারুঘাট ও মাধবপুরের মানুষের ভোটে। এমপি হয়েছি পাঁচ বছরের জন্য কিন্তু ফুটবলের জন্য আমি সারা দেশে কাজ করব আজীবন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলার ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন লেমন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল রানা, খেলার পৃষ্ঠপোষক মাহবুব উদ্দিন সাচ্চু প্রমুখ। হাজার হাজার দর্শক মাহবুব উদ্দিন সাচ্চু ও ব্যারিস্টার সুমন একাডেমির মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচটি উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com