বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

News Headline :
বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে

রংপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ নেতাদের মুক্তি দাবি

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
জাতীয়তাবাদী যুুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েরম মুন্না এবং সহ সাধারণ সম্পাদক (রংপুর বিভাগ) ও নীলফামারী জেলা যুবদলের সভাপতি এ.এইচ.এম আইফুলাহ রুবেলের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে রংপুর মহানগর ও জেলা যুবদল। রোববার বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান যুবদল নেতারা।বিকেলে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শ্যালো মার্কেট মোড় সড়ক ও সালেক পাম্প মোড় প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সহ সভাপতি রাকিব হোসেন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন প্রমুখ।বক্তারা বলেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েরম মুন্না এবং সহ সাধারণ সম্পাদক এ.এইচ.এম আইফুলাহ রুবেলকে নিঃশর্ত মুক্তি দেওয়াসহ সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। দলীয় নেতাদের আটকে রেখে সরকার পতনের আন্দোলন ঠেকানো যাবে না। যুবদলের নেতাকর্মী ও সমর্থকরা জনগণকে সাথে নিয়ে সারাদেশে রাজপথে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com