বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রংপুরের হারাগাছে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ ভিডিও ধারণ গ্রেফতার-৩

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুরঃ
রংপুর মেট্রোপলিটনের হারাগাছ থানা এলাকায় এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ ও ভিডিও ধারনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে অভিযুক্ত ৩ জনকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এর আগে রোববার রাতে রংপুর মেট্রোপলিটনের হারাগাছ থানার কাছনা সোনালী গ্রাম থেকে তিনজনকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃরা হলেন- ধর্ষণে অভিযুক্ত রংপুর সিটি করপোরেশনের কাছনা তুকিটারী গ্রামের মহুবর রহমানের ছেলে এরশাদ আলী (৪০), কাছনা সোনালীপাড়া গ্রামের মোহন চন্দ্রের ছেলে গনেশ রায় (৩৫) ও ধর্ষণের ভিডিও ধারণকারী কাছনা সোনালীপাড়া গ্রামের ইউনুস আলী ছেলে রতন মিয়া (২৭)।পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, সোমবার রংপুর মেট্রোপলিটনের হারাগাছ থানাধীন কাছনা সোনালীপাড়া গ্রামে রাত ১০টার দিকে স্বামীর অনুপস্থিতিতে রান্না ঘরে ঢুকে জোরপূর্বক এরশাদ আলী ওই গৃহবধূকে ধর্ষণ করে। পরে ওই গৃহবধূকে শয়ন ঘরে নিয়ে যায় এরশাদ আলী। এ সময় গনেশ রায় ও রতন মিয়া ঘরে প্রবেশ করে গৃহবঁধুর নগ্ন ভিডিও ধারণ করে। নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই রাতে এরশাদ আলী ও রতন মিয়াকে ঘরে ভিতরে দাড়িয়ে রেখে শ্রী গনেশ রায় ওই গৃহবধূকে ধর্ষণ করে। গৃহবঁধ চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওই গৃহবধূকে উদ্ধার সহ এরশাদ আলী ও শ্রী গনেশ রায় এবং রতন মিয়াকে আটক করে। পরে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে এরশাদ আলী ও শ্রী গনেশ রায় এবং রতন মিয়াকে হেফাজতে নিয়ে থানা নিয়ে আসে। রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার উপ-পরিদর্শক কমল মহন্ত বলেন, গৃহবধূ নিজেই বাদী হয়ে মামলা করেছেন। আটক তিনজনকে মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রংপুর মেট্টোপলিটন পুলিশের সহকারি কমিশনার (মাহিগঞ্জ জোন) সুব্রত ব্যানার্জি জানান, এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও পর্ণগ্রাফি আইনের ধারায় মামলা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য গৃহবধূকে রংপুর মেডিকেল কলেজের ওসিসিতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com