শনিবার, ০৪ Jul ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা

রংপুরে অটোরিকশার আলাদা লেন নির্মাণ ও হয়রানি বন্ধসহ ১৩ দফা দাবিতে মানববন্ধন

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুর নগরীতে অটোরিকশা ও চার্জার রিকশার ভাড়া বৃদ্ধি, আলাদা লেন নির্মাণ, পুলিশের হয়রানি বন্ধ করাসহ ১৩ দফা দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মহানগর অটোরিকশা, চার্জার রিকশা-ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মমিন মিয়া, সিনিয়র সহ-সভাপতি নুরুল হক, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আকবর হোসেন ও সাধারণ সম্পাদক শ্যামল বাবু প্রমুখ।
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সাথে সংগতি রেখে অটোরিকশা, চার্জার রিকশা-ভ্যানের ভাড়া বৃদ্ধি করে নগরীর বিশেষ বিশেষ স্থানে ভাড়া তালিকা এবং পার্কিংয়ের ব্যবস্থা করা, এসব পরিবহনের মামলা অথবা জরিমানা সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করা, সিটি করপোরেশনের অর্থায়নে চালকদের প্রশিক্ষণের মাধ্যমে লাইসেন্স প্রদান করার দাবি জানান। এছাড়াও শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করে নিরাপত্তা জোরদার করা, নগরীর যানজট নিরসনে আলাদা লেন তৈরি করা, আইনশৃঙ্খলা কমিটির সভায় অটোরিকশা, চার্জার রিকশা-ভ্যান শ্রমিকদের কথা বলার সুযোগ দেওয়া, অটোরিকশা, চার্জার রিকশা-ভ্যান চুরি, ছিনতাই প্রতিরোধে আইনশৃঙ্খখলা বাহিনীর তৎপরতা বাড়ানো, সিটি করপোরেশনের উদ্যোগে যানজট নিরসন কর্মী নিয়োগসহ বিভিন্ন দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সংগঠনটির নেতৃবৃন্দ হুশিয়ারি দেন।  এতে মহানগর অটোরিকশা, চার্জার রিকশা-ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ অটোরিকশা, চার্জার রিকশা-ভ্যান চালক-শ্রমিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com