সোমবার, ২৯ Jun ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রংপুরে অস্ত্র ও মাদকসহ ৫ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা,রংপুর:
রংপুরে একাধিক অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। তাদের কাছ থেকে অস্ত্রের পাশাপাশি মাদকদ্রব্যও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমন, নওশাদ হোসেন রুবেল ওরফে বø্যাক রুবেল, ফিরোজ হোসেন ফিরোজ হোসেন, জাহিদুল ইসলাম, মোতাসিম বিল্লাহ ওরফে লিওন। তাদের নামে হত্যা, ডাকাতি, ছিনতাই,মাদক ও অস্ত্রসহ একাধিক অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে।বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন। এর আগে মঙ্গলবার রাতে
মহানগর পুলিশের কোতয়ালী ও পরশুরাম থানার অভিযানে তারা গ্রেফতার হয়। পুলিশের দাবি, গ্রেফতার হওয়া প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে।সংবাদ সম্মেলনে তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সন্ত্রাসী রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমন ও তার গ্রæপের ১০-১২ জন শীর্ষ
সন্ত্রাসী কোন এক অজ্ঞাত এলাকায় ডাকাতির জন্য সশস্ত্র একত্রিত হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে আরপিএমপি কোতয়ালী থানার ওসি মাহফুজার রহমানের নেতৃত্বে ১২ জন পুলিশের একটি দল অভিযান শুরু করে। পরে রংপুর নগরীর ২৪ নং ওয়ার্ডের কামাল কাছনা তাতিপাড়া ইস্টার্ন হাউজিং রংপুর আল ফালাহ জামে মসজিদের পূর্ব পার্শের শশ্বান সংলগ্ন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সংঘবদ্ধ সন্ত্রাসী দল। এসময় বিল্লাহ (২৭), আব্দুল মমিন (৪২) জুনায়েদ হোসেন অনিক (২৫) সাজ্জাদ হোসনে (২) পালিয়ে যেতে সক্ষম হলেও ১৫ টি মামলার অধিক মামলার আসামী তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রাজিব হোসেন সুমন সুমন ওরফে মেরিল সুমনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তাদের নামে হত্যা, ডাকাতি, ছিনতাই, মাদক ও অস্ত্রসহ একাধিক অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে। অভিযানের সময় লোহার তৈরী পুরাতন পিস্তল, ১৬ পিচ ইয়াবা, জব্দ করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলের আশপাশ থেকে লোহার রড, স্টিলের পাইপ, চাপাতি,লাইনলের রশি উদ্ধার করা হয়। এছাড়াও একই দিনে পরশুরাম থানার আওতাধীন এলাকায় ডাকাতির জন্য একটি সাদা প্রাইভেট কার যোগে বের হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম থানার ইনচার্জ রবিউল ইসলামের নেতৃত্বে ১০ জনের চৌকস পুলিশ চেকপোষ্ট স্থাপন করে। একপর্যায়ে কোবারু এলাকার মামা ভাগিনার মোড়ে তল্লাশি চলাকালে একটি সাদা রংয়ের প্রাইভেট কারের গতিরোধ করা হলে পিছনে থাকা আরো ৩টি মোটরসাইকেলে থাকা আলম মিয়া ও রঞ্জু মিয়াসহ অজ্ঞাত ৩-৪ জন পালিয়ে যায়। পরে প্রাইভেট কার তল্লাশি করে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নওশাদ হোসেন রুবেল অরফে বøাক রুবেলকে আটক করা হয়। এসময় একটি পাইপ গান, চাইনিজ কুড়াল, স্টিলের ছোড়া, ৮ পিচ ইয়াবাসহ স্মার্ট ফোন, সুবজ রংয়ের কার্তূজ উদ্ধার করা হয়। পৃথক এ দুটি অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের নামে কোতয়ালী ও পরশুরাম থানায় অস্ত্র, ডাকাতি, মাদক আইনে মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com