বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

রংপুরে আবাসনের দাবিতে আন্দোলনে ভূমি ও গৃহহীনরা

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুরঃ
রংপুরে আবাসনের দাবিতে আন্দোলনে নেমেছে ভূমি ও গৃহহীনরা। বিভিন্ন সংগঠনের ব্যানারে দাবি আদায়ে সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিলের মতো কর্মসূচি পালন করে আসছেন তারা। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর আগমনের আগে আবাসনের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ভূমিহীনরা। এর আগে ভূমিহীন ও গৃহহীন সংগঠন,রংপুরের ব্যানারে বিভিন্ন কর্মসূচী পালিত হয়ে আসছে।
সোমবার দুপুরে ‘ভূমিহীন সংগ্রাম পরিষদ রংপুর’ এর নামের একটি সংগঠনের ব্যানারে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক।এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মোজাম্মেল হক স্মারকলিপি গ্রহণকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় ভূমিহীনদের আবাসন নিশ্চিতে জরুরি পদক্ষেপ নেওয়া হবে বলে মাইকে ঘোষণা দেন। এর আগে সোমবার সকালে ভূমিহীনদের স্থায়ী আবাসনের দাবিতে নগরীর শাপলা চত্বরে সমাবেশ করে সংগঠনটি। সংগঠনের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে বক্তব্য দেন ভূমিহীন সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা ও জেলা বাসদের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, উপদেষ্টা মিজানুর রহমান, সদস্য হিরা মনি আক্তার হাসি, আরিফ হোসেন, পিয়ারা বেগম, ছাত্রফ্রন্টের রিনা মুর্মু ও উত্তম কুমার দাস প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা ও বাসদ নেতা মমিনুল ইসলাম। পরে বিভিন্ন দাবি সম্মিলিত ফেস্টুন, ব্যানার, লাল পতাকার একটি বিক্ষোভ মিছিল শাপলা চত্বর থেকে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী অঙ্গীকার মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে। প্রয়োজনে জমি কিনে হলেও প্রতিটি গৃহহীন পরিবারের জন্য সরকারি আবাসন নিশ্চিত করবে সরকার। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বিগত দুই বছরে স্থানীয় প্রসাশন ছাড়াও চারবার রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর সহস্রাধিক ভূমিহীনদের উপস্থিতিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজও কার্যকর কোন পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। অথচ রংপুর সিটি করপোরেশন ও জেলার বিভিন্ন এলাকায় হাজার হাজার ভূমিহীন রয়েছে। তাদের একদিকে নিয়মিত কোন কাজ নেই, অপরদিকে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে তাদের নাভিশ্বাস উঠেছে। তারা মাটি ভাড়া নিয়ে টিনের ছাপড়া বা চালা তুলে একই ঘরে ৪-৫ জন সদস্য অস্বাস্থ্যকর পরিবেশে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন। তারা আগামী ২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা থেকে এই দাবি বাস্তবায়নের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com