শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রংপুরে ‘ইচ্ছার বিরুদ্ধে’ বিয়ের আয়োজন, বাবার গলায় ছুরি চালালেন মেয়ে

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:

রংপুরের পীরগাছা উপজেলায় ইচ্ছের বিরুদ্ধে বিয়ের আয়োজন করায় বিয়ের আসরেই বাবার গলায় ছুড়ি চালালেন মেয়ে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পীরগাছা সদর ইউনিয়নের তালুকইসাদ দাঁরারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বরযাত্রীবাহী মাইক্রোবাসে আহত পুলিশ কর্মকর্তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত পুলিশ কর্মকর্তা ফজল হক (৪০) রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত। এ ঘটনায় কনে ও তাঁর দুই ভাই-বোন এবং মামাকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পীরগাছা সদর ইউনিয়নের তালুকইসাদ দাঁরারপাড় গ্রামের পুলিশ কর্মকর্তা ফজল হকের বড় মেয়ে ফারজানা আক্তারের (২২) সঙ্গে তিন মাস আগে নৌবাহিনীতে কর্মরত এক যুবকের বিয়ে নিবন্ধন হয়। গত শুক্রবার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরযাত্রী আসে সন্ধ্যায়। রাত সাড়ে ৯টার দিকে বিয়ে পড়ানোর সময় মেয়ে রাজি কি না, জানতে তাঁর রুমে গেলে তিনি তাঁর পিতার সঙ্গে একান্তে কথা বলতে চান। এ সময় বিয়ের উকিলসহ সবাই রুমের বাইরে বের হলে কনে ফারজানা আক্তার তাঁর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ায় পিতা ফজল হকের গলায় ছুরি চালিয়ে দেন।
পরে উপস্থিত লোকজন আহত ফজল হককে উদ্ধার করে বরযাত্রী বহন করা মাইক্রোবাসে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মেয়েটির অন্য ছেলের সাথে প্রেমের সর্ম্পক ছিল। বিষয়টি পরিবার মেনে না নিয়ে তাকে জোর করে অনত্র্য বিয়ে দেয়। এতেই ক্ষিপ্ত হয়ে পিতাকে ছুরিকাঘাত করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান। তিনি বলেছেন,‘মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য কনে, তাঁর দুই ভাই-বোন ও এক মামাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com