সোমবার, ০৬ Jul ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা

রংপুরে ইঞ্জিনিয়ার তুহিনের শোডাউন

Exif_JPEG_420

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক, রংপুর:
রংপুরে অনুষ্ঠিত বিএনপি’র বিভাগীয় গণ-সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে যোগদান করেছেন ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন। তিনি বর্তমানে রংপুর মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও জাসাস মহানগর কমিটির সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্বে রয়েছন।
গতকাল শনিবার রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় বিএনপি আয়োজিত গণ-সমাবেশে রংপুরের তরুণ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন কয়েকহাজার নেতাকর্মী নিয়ে নগরীতে শোডউন শেষে সভাস্থলে যোগদান করেন।
এদিন সকাল থেকেই টাউন হল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা এবং ক্যাপ-গেঞ্জি পড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতকর্মীরা জড়ো হন। পরে ১১টায় কয়েক হাজার নেতাকর্মী নিয়ে মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
রংপুরের রাজনীতি তরুণ উদীয়মান নেতা ইঞ্জিনিয়ার তুহিনের নেতৃত্বে নগরীতে শোডাউনে দলের নেতাকর্মীদের আশা জাগিয়েছে।
তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, বিএনপিতে এমন নেতার খুবই প্রয়োজন। তিনি দলের এই দু:সময়ে কাজ করে যাচ্ছেন। ছাত্র ও তরুণ সমাজের অস্থার প্রতীক হয়ে উঠেছেন। দলের নেতাকর্মীদের সুখ-দুখে তিনি পাশে থাকছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com