বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুর নগরীর একটি বাসা থেকে ১০৬০ পিস ইয়াবাসহ রেজাউল করিম নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। সে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার পূর্ব ধনিরাম গ্রামের মোঃ আব্দুল মালেকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান। তিনি জানান, রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকার লালবাগ বালাপাড়ায় মোঃ রাকিবুজ্জামানের তিন তলা বাড়ির ২য় তলার ভাড়া থাকতেন রেজাউল করিম (৪০)। বুধবার রাতে অভিযান পরিচালনা করে ১০৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, অভিযুক্ত মোঃ রেজাউল করিমকে জিজ্ঞাসাবাসে বলেন, জব্দকৃত ইয়াবাগুলো বগুড়া জেলার ইমন নামের একজনের নিকট হতে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে তার হেফাজতে রেখেছিল। রেজাউল করিম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার পূর্ব ধনিরাম গ্রামের মোঃ আব্দুল মালেকের ছেলে। সে পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসার আড়ালে সে ইয়াবা ব্যবসা পরিচালনা করত।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com